1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষোভ জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা

  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৯১ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এ উপজেলায় ৬শ ৮৭টি স্বাভাবিক প্রসব এবং সিজারের মাধ্যমে প্রসব হয়েছে ৭১টি।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসীন রেজা, সিংগাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডা. সুদীপ্ত সেন। এসময় আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, শেখ তৈয়েবুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আশরাফ প্রিন্স, ইউপি মেম্বার হালিমা পারভীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, ডা. তোফাজ্জেল হোসেন। এছাড়া বিষয়বস্তু উপস্থাপন করেন, ডা. চন্দ্র শেখর কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাঠ কর্মকর্তা মিলটন কবিরাজ।

বক্তারা বলেন, মা ও শিশুমৃত্যু হার কমানো এবং নিরাপদ ও স্বাভাবিক প্রসবসেবাকে উৎসাহিত করার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। গত এক বছরে (২০২৩) অভয়নগর উপজেলায় প্রসব হয়েছে মোট ৭শ ৫৮টি। এর মধ্যে স্বাভাবিক প্রসব ৬শ ৮৭ ও সিজারের মাধ্যমে প্রসব হয়েছে ৭১টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION