1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে কমনরুম কাম হাইজিং সেন্টার উদ্বোধন - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অভয়নগরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে কমনরুম কাম হাইজিং সেন্টার উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২২ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ২০২১-২২ অর্থ বছরের আওতায় যশোরের অভয়নগর উপজেলায় অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্প (৬ষ্ঠ পর্যায়) তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা কমনরুম কাম হাইজিং সেন্টার  ও একটি যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পায়রা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং দুপুরে মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও চাঁপাতলা চেঙ্গুটিয়া আলিম মাদ্রাসায় এ মহিলা কমনরুম কাম হাইজিং সেন্টার উদ্বোধন করা হয়।

জায়কার অর্থায়নে চল্লিশ লাখ টাকা ব্যায়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কমনরুম কাম হাইজিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এদিন বিকালে তালতলা খেয়াঘাটে যাত্রী ছাউনি সহ ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি, জায়কার প্রতিনিধি আলমগীর, পায়রা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, বুঘুটিয়া ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান, সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পায়রা মাদ্রাসার সুপার আব্দুর মালেক, চাঁপাতলা মাদ্রাসার সুপার মাওলানা জহুরুল হক, মহাকাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ, উপজেলা যুবলীগ নেতা অর্জুন সেন, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বাবুল আক্তার, সহ সভাপতি সৈয়দ মনোয়ার হোসেন,  সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন, যুগ্ম সম্পাদক শহিদুল্লা খান, ঠিকাদার মো. অলিয়ার রহমান, ছাত্র নেতা সৈয়দ কামরুজ্জামান, শাহিনুর রহমান জুয়েল, বাবু মোড়লসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION