1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সোনারগাঁয়ে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৩ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবেশে ভাড়া নিয়ে চালক রজ্জব আলীকে (৫০) হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাঁড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত অটোরিকশা চালক রজ্জব আলী (৫০) উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে।

নিহতের ছেলে সানাউল্লাহ জানান, সোমবার সকাল ৮টা দিকে অটোরিকশা নিয়ে বের হন তিনি। দুপুরে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবাকে কে বা কাহারা হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে।

পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, আমার একটি ছেলে দুইটি মেয়ে। আমার স্বামী খুবই সহজ সরল মানুষ। অটোরিকশা চালিয়ে তিনি আমাদের পুরো পরিবারের ভরণপোষণ করেন। আমি এ হত্যার বিচার চাই।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন বলেন, নিহতের গলায় চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-ছিনতাইকারীরা যাত্রীবেশে ওঠে পরিকল্পিতভাবে খুন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION