1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধার চর থেকে ২৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার, মাদক সম্রাট নাড্ডু মিয়া আটক - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধার চর থেকে ২৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার, মাদক সম্রাট নাড্ডু মিয়া আটক

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮২ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি চরাঞ্চল পশ্চিম জিগাবাড়ির দর্গম চর থেকে ২৯৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশের অভিযানে কুখ্যাত মাদক সম্রাট আব্দুস সোবহান ওরফে নাড্ডু মিয়াকে আটক হয়েছেন। তিনি গাইবান্ধা সদরের পারদিয়ারা চরের আব্দুল হামিদ ডাক্তারের ছেলে।
উদ্ধার করা ২৩৯বোতল মদের গায়ে আইস বার ইট অল ভদকা, ৩৭ বোতলে অফিসার্স চয়েস পিওর গ্রিন হুইস্কি এবং ১৭ বোতলে রয়েস স্ট্যাগ সিগ্রাম লেখা আছে।
সোমবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন  এক সংবাদ সম্মেলনে জানান, সকালে গোয়েন্দা পুলিশ পশ্চিম জিগাবাড়ির চরে নাড্ডু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির উঠোন সংলগ্ন গোয়াল ঘরের পাশে খড়ের গাদার মধ্যে থাকা ৯টি বস্তায় ওইসব বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ পাওয়া যায়। এই মাদক কারবারের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানতে নাড্ডুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, এই আসামীর বিরুদ্ধে হত্যা মামলা, খুন, ডাকাতি ও মারামারিসহ ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি বলেন, গাইবান্ধা জেলার চারপাশে ভারতীয় সীমান্ত এলাকা থাকায় মাদক চোরাচালানের প্রবনতা রয়েছে। তবে পুলিশ মাদকের বিরুদ্ধে সর্বদা প্রস্তুত। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION