1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা - Bangladesh Khabor
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির স্বজনপ্রীতি দেখা যাচ্ছে: গোলাম পরওয়ার সেই ইউএনওকে প্রত্যাহার রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ জয়পুরহাটের কিডনি কেনাবেচা চক্রের সদস্য গ্রেপ্তার ১ আড়াইহাজারে ২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১৮ হাজার টাকা জরিমানা বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু

অভয়নগরে আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭০ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে গম ও ডাল মজুদ করার দায়ে রাজশাহীর খাদ্যপণ্য আমদানীকারক প্রতিষ্ঠান নাবিল গ্রুপকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ ফেব্রুয়ারি) উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রীজ সংলগ্ন মশরহাটী গ্রামে নাবিল গ্রুপের গুদামে এ অভিযান চালানো হয়।

নওয়াপাড়া বাজারে অপর একটি চালের গুদাম সিলগালা করা হয়েছে।

জানা যায়, অবৈধভাবে দীর্ঘদিন ধরে ৪ হাজার ৪৫৮ মেট্রিক টন ডাল ও ২ হাজার ৩৫৮ মেট্টিক টন গম অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে মজুদকৃত সকল পন্য বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নওয়াপাড়া বাজারের খেয়াঘাট সংলগ্ন একটি গুদামে অবৈধভাবে চাল মজুদ আছে সন্দেহে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু মালিক পক্ষের কাউকে না পেয়ে খাদ্য বিভাগ ঐ চালের গুদামটি সিলগালা করে দেয়। এ অভিযান পরিচালনা করেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু, অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, অভয়নগর থানার এস আই আতিয়ার রহমান সহ স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, সরকারি নিয়মে আমদানী করা গম ৩০ দিন ও ডাল ৬০ দিনের বেশি গুদামে রাখা যাবে না। খাদ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION