1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : ৫ দিনেও মিলেনি সুরাহা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

কোটালীপাড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : ৫ দিনেও মিলেনি সুরাহা

  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ জন পঠিত

স্টাফ রির্পোটার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে উঠাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর পাঁচ দিন অতিবাহিত হলেও আজও মিলেনি কোন সুরাহা।

গত বুধবার বিকালে কলেজ অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা ইমন নিজামী ও শাহাবুদ্দিন দাড়িয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঐ দিন সন্ধ্যায় উপজেলা সদরে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয় দু’পক্ষ। এই দফায় দফায় সংঘর্ষে আহত হয় ৫ জন। আহতের মধ্যে গুরুতর আহত ইমন নিজামীকে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎষক।

এ ব্যাপারে আলী নিজামী বাদী হয়ে ১৮জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াকে দোষী সাব্যস্ত করে তার বহিস্কার ও হামলাকারীদের শাস্তির দাবিতে ছাত্রলীগের একাংশ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে সড়কে চালিয়ে যাচ্ছে বিক্ষোভ মিছিল।

থমথমে অবস্থা বিরাজ করছে উপজেলা সদর জুড়ে। পরিস্থিতি সাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দলীয় কার্যালয়ে ক্ষীণ হয়ে এসেছে আওয়ামীলীগ নেতাকর্মীদের আনাগোনা। উপজেলা ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা জানান- সংঘর্ষের ৫ দিন অতিবাহিত হয়ে গেলেও বিরোধ নিস্পত্তির জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেননি উপজেলা আওয়ামীলীগ।

তারা আরও বলেন- সামনে উপজেলা পরিষদ নির্বাচন, দ্রুত পদক্ষেপ গ্রহন না করলে আবারও বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন- পরিস্থিতি এখন শান্ত, শহিদ উল্লা খন্দকার সহ উপজেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মী একত্রে ঘটনা সুরাহার চেষ্টা চালাচ্ছি, দুই এক দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ আলম জানান- আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION