1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিপুল আটক - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অভয়নগরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিপুল আটক

  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৬ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি বিপ্লব গাজী ওরফে বিপুল হোসেন’কে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা  এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব -৬, যশোর ও র‌্যাব ১০, ফরিদপুরে ক্যাম্পের যৌথ আভিযানিক দল।

বিপুল হোসেন (২৬) অভয়নগর উপজেলার গরুর হাটখোলা, শিমুলতলা রোড এলাকার জাহিদ গাজীর ছেলে।

তার বিরুদ্ধে যশোর জেলার অভয়নগর থানায় ০৯ টি মামলা রয়েছে যার মধ্যে ০৭ টি মাদক মামলা, ০১ টি চুরি মামলা এবং ০১ টি দ্রুত বিচার আইনের মামলা ও নাড়াইল সদর থানায়- ০১ টি হত্যা মামলাসহ মোট ১০ টি মাদক, হত্যা ও অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে।

র‌্যাবের এস প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপুলকে মাদক দ্রব্য মামলায় বিজ্ঞ আদালত গত ৩১ ডিসেম্বর যাবজ্জীবন কারাদন্ড দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সাজা প্রদান করেন।

গ্রেফতারকৃত বিপুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ২০১৪ সালের ১৮ন এপ্রিল  বিপুল পরিমাণ হিরোইন সহ যশোর জেলার অভয়নগর থানা এলাকা হতে  গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদক আইনে মামলা রুজু হয়।

ওই মামলায় পাঁচ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে আত্মগোপন করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION