1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর আয়োজনে ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও অক্সিজেন সেবার উদ্বোধন - Bangladesh Khabor
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির স্বজনপ্রীতি দেখা যাচ্ছে: গোলাম পরওয়ার সেই ইউএনওকে প্রত্যাহার রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ জয়পুরহাটের কিডনি কেনাবেচা চক্রের সদস্য গ্রেপ্তার ১ আড়াইহাজারে ২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১৮ হাজার টাকা জরিমানা বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু

কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর আয়োজনে ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও অক্সিজেন সেবার উদ্বোধন

  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৯ জন পঠিত

কাশিয়ানী প্রতিনিধি : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেছেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাস্তব ও ন্যায় সঙ্গত লেখনীর মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।

যাতে সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলে সাংবাদিকদের ডাটাবেইজের কার্যক্রম ও অগ্রগতি দৃশ্যমান।

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিকদের অন্যতম সংগঠন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের ৫ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের উদ্যোগে শুক্রবার (০২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর সভাপতি বায়তুল হাসান চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইবাদুল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ রাশেদুজ্জামান।

প্রধান আলোচক ছিলেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোঃ মিল্টন খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মিয়া, সাম্পান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমামুল হাসান, বাংলাদেশ সুপ্রীম কোট ও কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যড: আপেল মাহমুদ, আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

এসময় কাশিয়ানী উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার অধ্যক্ষগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের ৫ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পেইন, ব্লাড ব্যাংক ও ফ্রি অক্সিজেন সেবার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION