1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ভুয়া ওয়ারিশ দিয়ে জমি মিউটেশনের অভিযোগ, দায় নিতে নারাজ চেয়ারম্যানসহ সদস্যরা - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটালীপাড়ায় ভুয়া ওয়ারিশ দিয়ে জমি মিউটেশনের অভিযোগ, দায় নিতে নারাজ চেয়ারম্যানসহ সদস্যরা

  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৭ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দী ইউনিয়নে ১নং ওয়ার্ড গৌতমেরাবাদ গ্রামের সুদেব বাড়ৈ এর বিরুদ্ধে ওয়ারিশ সনদ জালিয়াতি করে ও বিক্রিত জমির মিউটেশন করার অভিযোগ উঠেছে।

এবিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিছুদিন আগে কান্দী ইউনিয়নের হরিচাদ বাড়ৈ (৫৫), পিতা মৃত হারান বাড়ৈ তার ক্রয়কৃত জমি মিউটেশন করার জন্য কোটালীপাড়া ভূমি অফিসে যায়। ভূমি অফিসে মিউটেশনের জন্য কাগজ পেশ করলে দেখতে পায় তার ক্রয়কৃত জমির মিউটেশন হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানতে পারেন যাহারা তার কাছে জমি বিক্রি করেছে তাদেরই এক ভাই সুদেব বাড়ৈ ১নং ওয়ার্ডের ভোটার হয়ে ৩নং ওয়ার্ড থেকে তিন ভাই থাকা সত্ত্বেও একক ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে মিউটেশন করেছে।

ক্রয়কৃত জমির মালিক হরিচাঁদ বাড়ৈ বলেন, উপেন্দ্র চন্দ্র বাড়ৈর তিন ছেলের কাছ থেকে এই জমি ক্রয় করেছি। সেই জমি সুদেব বাড়ৈ কেন মিউটেশন করেছে? ১নং ওয়ার্ডের ভোটার হয়ে কিভাবে সে ৩নং ওয়ার্ড থেকে তিন ভাই থাকা সত্বেও একক ওয়ারিশ সার্টিফিকেট পেল? সঠিক বিচার পাওয়ার জন্য চেয়ারম্যান, মেম্বার, ও মুুরাব্বীদের দুয়ারে দুয়ারে ঘুরছি কিন্তু সঠিক বিচার পাচ্ছিনা।

এ বিষয়ে অভিযুক্ত সুদেবের কাছে জানতে চাইলে সুদেব কোন উত্তর দিতে রাজি হয়নি।

৩নং ওয়ার্ড মেম্বার রঞ্জিত মল্লিক বলেন কিভাবে ওয়ারিশ সার্টিফিকেট পেয়েছে আমরা জানিনা। তবে দেখতেছি, ভাবছি এ বিষয়টি নিয়ে কি করা যায়। এই বলে এড়িয়ে যান।

১নং ওয়ার্ড মেম্বার রিপন হাওলাদার বলেন ১নং ওয়ার্ডের ভোটার হয়ে ৩নং ওয়ার্ডের ওয়ারিশ সার্টিফিকেট কিভাবে পেল আমি জানিনা এবং বিক্রি করা জমি নিজ নামে মিউটেশন করলো বিষয়টি দুঃখজনক।

কান্দী ইউপি চেয়ারম্যান তুষার মধুর কাছে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন আমরা কেউ ওয়ারিশ সার্টিফিকেট দেইনি। তাহলে কেন এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না? এ প্রশ্নের কোন উত্তর দেয়নি ইউপি চেয়ারম্যান তুষার মধু।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগি সহ সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION