1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার মৃতুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার মৃতুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জের পূর্ব ঝিনিয়া গ্রামের চাঞ্চল্যকর ও মর্মান্তিক জমি বিদ্যুতায়িত করে ডাবল মার্ডার মামলায় মৃতুদন্ড প্রাপ্ত তিন আসামীর মধ্যে পলাতক আসামী হাফিজার রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব ও সিপিসি।
হাফিজার ২০১৮ সাল থেকে ৬ বছর ধরে  ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ শুক্রবার দুপুরে জেলা পরিষদ সংলগ্ন র‌্যাব -১৩ ’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান হয়।
র‌্যাব -১৩’র কমান্ডার আরাফাত ইসলাম জানান, পূর্ব ঝিনিয়া গ্রামের হযরত আলীর সাথে একই এলাকার আবদুল জলিলের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল। বিরোধ পূর্ণ ওই জমিতে হযরত আমন ধান চাষ করেন।
তবে আদালতের রায় পেয়ে ২০১৬ সালের ১২ নবেম্বর আবদুল জলিল ধান কাটতে যান। বিষয়টি আগে জানতে পেরে হযরত আলী জমির পাশে তাদের রাইস মিল থেকে ওই জমিতে বিদুৎএর তার বিছিয়ে  রাখেন। আদুল জলিলের আত্মীয় তসলিম উদ্দিন ও তার চাচাতো বোন মর্জিনা খাতুন জমিতে নেমে ধান কাটতে গেলে  বিদুৎ’র  তার জড়িয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন।
নৃশংস এ ঘটনায় নিহত তসলিমের বাবা মফিজল হক বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা  মামলা করেন।
আদালতে ঘটনাটি প্রমাণিত হলে তিন আসামীর মৃত্যুদন্ড ঘোষনা করা হয়। এদের মধ্যে হাফিজার পলাতক ছিলেন। তাকে কুমিল্লা জেলার বুড়িচং তানার ইছাপুর বরশা বাজার এলাকা থেকে ১ ফেব্রুয়ারী আটক করে আজ গাইবান্ধায় আনা হয়। তাকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION