1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের

জয়পুরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৫৪ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : আগামী ২রা ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় টাকার বিনিময়ে জালিয়াতি করে প্রার্থীদের পাশ করে দিবে এমন একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা ডিবি পুলিশ।
তাদের কাছ থেকে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র,  ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ টায় প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উচাই কলেজের প্রিন্সিপাল রুস্তম আলী, বগুড়ার গোকুল এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে ইশান ইমতিয়াজ হৃদয় ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছী গ্রামের আরজ আলীর ছেলে রোকনুজ্জামান রোকন।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন নামী দামি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে প্রতারণার কাজে জড়িয়ে পড়েন। বিভিন্ন জেলায় প্রতারণা করার জন্য তারা নেটওয়ার্ক বিস্তার করেছে। এই চক্রটি টাকার বিনিময়ে আগামী ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ডিভাইসের মাধ্যমে প্রার্থীদের পাশ করিয়ে দিবে প্রতিশ্রুতি দিয়ে অবস্থান করছিল।
এমন গোপন সংবাদ পেয়ে পাঁচবিবি ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় পরীক্ষার প্রবেশপত্র, চেক বই, এটিএম কার্ড, এন্টেনা, এয়ারপট, বিভিন্ন প্রকার ডিভাইস উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION