1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৩ ক্লিনিকে জরিমানা - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৩ ক্লিনিকে জরিমানা

  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৭৭ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করে তা আদায়  করা হয়েছে।

বুধবার সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত নওয়াপাড়া ক্লিনিকপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়।

অনুমোদনের অতিরিক্ত বেড রাখা, বিভিন্ন অব্যবস্থাপনা , ডিউটি ডাক্তার না থাকা ও  অতিরিক্ত  মূল্য নেওয়ার  কারণে  ফাতেমা ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও লাইসেন্স নবায়ন না থাকা, ডিউটি ডাক্তার না থাকা ও অতিরিক্ত বেড স্থাপনের দায়ে আরোগ্য সদন (প্রাঃ) হাসপাতালকে ৫০ হাজার টাকা ও এলবি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ স্কট কমান্ডার এএসপি ফয়সাল তানভীর,অভয়নগর উপজেলা মেডিকেল অফিসার আলিমুর রাজিব । নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে। এবং কোন ক্লিনিক যাতে অনিয়ম করতে না পারে কঠোর নজরদারি থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION