1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বাস কাউন্টার নিয়ে যুবক আহত - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

বাউফলে বাস কাউন্টার নিয়ে যুবক আহত

  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাস কাউন্টার দখল নিয়ে ছুড়িকাঘাতে ফিরোজ খান (৩০) নামের এক যুবক আহত হয়েছেন।
আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার ১৪নং নওমালা ইউনিয়নের বাবুরহাট বাজারে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের নওমালা ইউনিয়নের বাবুরহাট বাজার বাসষ্ট্যান্ডে ঢাকা-দশমিনা রুটের তেতুলিয়া ও মুন পরিবহনের কাউন্টার পরিচালনার দায়িত্বে ছিলেন ফিরোজ খান। বুধবার ওই কাউন্টার দখল করতে যান স্থাণীয় আবুবক্করের নেতৃত্বে  ৬/৭ জনের একটি দল। বাস কাউন্টার নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে আবুবক্করের ছেলে হাসেম ছুড়ি দিয়ে ফিরোজ খানের পেটে আঘাত করে পালিয়ে যায়। দ্রুত ফিরোজকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মিরাজুল ইসলাম মিরাজ বলেন, অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফিরোজকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাউফল থানার ওসি শোনিত কুমার গাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION