1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে বিএনপি'র কালো পতাকা মিছিল - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুমকীতে বিএনপি’র কালো পতাকা মিছিল

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৮৮ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ‘ডামি নির্বাচন’ বাতিলসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি কালো পতাকা মিছিল শুরু হয়ে নতুন বাজার এলাকা ঘুরে পুনরায় ওই অফিস চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে উপজেলা বিএনপি’র সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, মুরাদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি তারিকুল ইসলাম তারেক খানসহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটে জিতে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। অন্যদিকে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন বর্জন করেছিল। ভোট বর্জনের পর রাজপথে এটাই বিএনপি নেতা-কর্মীদের প্রথম কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION