1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত  - Bangladesh Khabor
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির স্বজনপ্রীতি দেখা যাচ্ছে: গোলাম পরওয়ার সেই ইউএনওকে প্রত্যাহার রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ জয়পুরহাটের কিডনি কেনাবেচা চক্রের সদস্য গ্রেপ্তার ১ আড়াইহাজারে ২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১৮ হাজার টাকা জরিমানা বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত 

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এক জন নিহত।
রবিবার ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা বিওপি সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত রফিউল ইসলাম টুকলু উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছোট ছেলে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, রোববার ভোরে চোরাকারবারির একটি দল সীমান্ত পেরিয়ে আঙ্গুরপোতা ১নং মেইন পিলারের ১নং সাব পিলার দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬নং বিএসএফ ব্যাটালিয়ন অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে রফিউল ইসলাম টুকলু নিহত হন। পরে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই বাংলাদেশির মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করেছে। ভোরে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।
এ বিষয়ে ৫১ বিজিবির পানবাড়ি ক্যাম্পের সুবেদার আমানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিএসএফকে একটি চিঠি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION