1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অর্থদন্ড - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাউফলে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অর্থদন্ড

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৮২ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় চোরাই মালের ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বজলুর রহমান সিকদার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
শনিবার রাতে ২নং কালিশুরী ইউনিয়নের  কালিশুরী বন্দরে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বজলুর রহমান সিকদার কালিশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে ভাঙারি ব্যবসার আড়ালে ব্যাটারী, টিউবওয়েল এর হেড, ব্রিজের অ্যাঙেল ও বীমসহ বিভিন্ন চোরাই মালামাল মজুদ করে ব্যবসার অভিযোগ রয়েছে। স্থাণীয়দের কাছে খবর পেয়ে শনিবার রাতে কালিশুরী বাজারে অভিযান চালান বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী। এ সময় বজলুর রহমানের কাছ থেকে ১০টি পুরানো টিউবওয়েলের হেড উদ্ধার করা হয়। পরে বজলুর রহমান সিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
একটি সূত্র জানায়, বজলুর রহমান সিকদার এলাকায় একাধিক চোর সিন্ডিকেট গড়ে তুলেছেন। ওই সিন্ডিকেটের মাধ্যমে পুরানো ব্রিজের বীম, অ্যাঙ্গেল, অটো রিক্সার ব্যাটারী ও টিউবওয়েলের হেড মজুদ করে তিনি ব্যবসা করছেন। এছাড়াও গরু চুরি ও মাদক ব্যবসার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বজলুর রহমান বলেন, আমি পুরানো মালামাল ক্রয় করে ব্যবসা করছি। কোনো চোরের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, বজুলর রহমান আর এসব মালামালের ব্যবসা করবেন না বলে মুচলেকা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION