1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলের কেশবপুর ইউনিয়নের উপ-নির্বাচন ৯ মার্চ - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাউফলের কেশবপুর ইউনিয়নের উপ-নির্বাচন ৯ মার্চ

  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৩নং কেশবপুর ইউনিয়নের উপ-নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান পদে ৬জন প্রর্থী লড়াই করেছেন।
এদের অধিকাংশ প্রার্থী ক্ষমতাসীন দল আওমী লীগের। এদেরকে নিয়ে গ্রাম-গঞ্জে আলোচনার ঝড় উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ইউনিয়ন আ’লীগের সভাপতি সালেহ উদ্দিন পিকু চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
২০২৩ সালের ১৪ আগষ্ট বার্ধক্যজনিত কারণে সালেহ উদ্দিন পিকুর মৃত্যু হয়। সে কারণে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন গত ২৪ জানুয়ারি উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন এবং আগামী ৯ মার্চ ভোট গ্রহণ।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাইছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , নির্বাচনে আলোচিত সম্ভাব্য প্রার্থী কেশবপুর ইউনিয়ন আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক অপু, ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বশার খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম টিটু, সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মালেক মিয়া, খাইরুল কবির নিপু, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন সুজন, ১নং প্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য শাজাহান গাজী। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল হক জুয়েল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION