1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বেপরোয়া গতির মটর সাইকেল কেড়ে নিলো ব্যবসায়ীর প্রাণ, আটক ২ - Bangladesh Khabor
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির স্বজনপ্রীতি দেখা যাচ্ছে: গোলাম পরওয়ার সেই ইউএনওকে প্রত্যাহার রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ জয়পুরহাটের কিডনি কেনাবেচা চক্রের সদস্য গ্রেপ্তার ১ আড়াইহাজারে ২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১৮ হাজার টাকা জরিমানা বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু

বেপরোয়া গতির মটর সাইকেল কেড়ে নিলো ব্যবসায়ীর প্রাণ, আটক ২

  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৩০ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : বেপরোয়া গতির অবৈধ মোটর সাইকেল এবার কেড়ে নিলো ৩ সন্তানের জনক ফিরোজ চাঁদ (৫০) নামক এক গরু ব্যবসায়ীর প্রাণ। নিহত ব্যক্তি উপজেলার চিত্রাপাড়া গ্রামের নেহাল উদ্দিন চাঁদের ছেলে।

শনিবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া-পয়সারহাট সড়কের চিত্রাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের সাথে থাকা আরো দুই ব্যবসায়ী মশিউর দাড়িয়া (৪২), নুরুল ইসলাম মিয়া (৪০), মটর সাইকেল চালক রনি হাজরা (২৩) ও আরোহী রবিউল খান (২০) সহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজনেরা।

প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা রিপন মিয়া জানান, ছয় জন ব্যবসায়ী দোকানের পাশে দাড়িয়ে চা-পান খাচ্ছিলো, হাঠাৎ দ্রুত গতিতে এসে মটর সাইকেল টি তাদের ধাক্কা দিয়ে ছেঁছড়ে নিয়ে গাছের সঙ্গে চাঁপা দেয়। রেজিস্ট্রেশন বিহীন ঘাতক মোটর সাইকেল টি তৌকির হাজরা নামক অন্য এক যুবকের বলে জানায় চালক রনি হাজরা। নিহতের স্বজন সহ এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় গোলাম রাব্বি বাদী হয়ে রনি হাজরা ও রবিউল খান সহ দুজনকে বিবাদী করে থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়েজ আহমেদ বলেন, মটর সাইকেলটি আটক করেছি, অভিযুক্তদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। উভয় আসামীকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION