1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির স্বজনপ্রীতি দেখা যাচ্ছে: গোলাম পরওয়ার সেই ইউএনওকে প্রত্যাহার রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ জয়পুরহাটের কিডনি কেনাবেচা চক্রের সদস্য গ্রেপ্তার ১ আড়াইহাজারে ২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১৮ হাজার টাকা জরিমানা বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪২ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির প্রধান উপদেষ্টা ও যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, মুক্তিযোদ্ধা কমান্ডর আলী আহমেদ খান, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন, অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল, অ্যাড. নাসির উদ্দিন, মফিজ উদ্দিন, হাফিজুর রহমান, শেখ তৈয়েবুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

আইনশৃঙ্খলা বিষয়ক সমস্যা তুলে ধরে বক্তারা দাবি করেন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতা মোল্যা ওলিয়ার রহমান হত্যাকান্ডের বিচারকার্য পুন:তদন্ত করে মূল পরিকল্পনাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্রুত সময়ের মধ্যে মাদক ও বাল্যবিবাহ বন্ধে কার্যকরী ভূমিকা রাখতে হবে। সঠিক স্থানে ভৈরব নদ খনন ও অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধি ও দালদের দৌরাত্ম বন্ধ করা, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল চত্বরের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট বিক্রি ও সেবন বন্ধ করা, যানজট নিরসনে সড়কের পাশে অবৈধ দখলদার উচ্ছেদ করা, বাজার  মনিটরিং জোরদার করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে তা সমাধানে জোর দাবি করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION