1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লৌহজং মেদিনীমণ্ডলের সাবেক ইউপি সদস্য আবদুল মতিন খানের ইন্তেকাল - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লৌহজং মেদিনীমণ্ডলের সাবেক ইউপি সদস্য আবদুল মতিন খানের ইন্তেকাল

  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪৬ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের সম্ভ্রান্ত খাঁন বাড়ির খান বংশের সন্তান আবদুল মতিন খান আপেল (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত ৩ টা ৪০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবদুল মতিন খাঁন স্থানীয়ভাবে আপেল মেম্বার হিসেবে সমধিক পরিচিত ছিলেন।

তিনি স্ত্রী, একমাত্র সন্তান জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সদস্য ও লৌহজং প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খাঁন রিকুসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বাদ জুমা খানবাড়ি মসজিদে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আবদুল মতিন খান আপেল, বীর প্রতীক সাবেক সংসদ সদস্য উইং কমান্ডার এম হামিদুল্লাহ খাঁন (অব:) ও দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্যাহ খান মাসুদের চাচাতো ভাই।

আবদুল মতিন খানের মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা, লৌহজং উপজেলা প্রশাসন, লৌহজং থানা, লৌহজংয়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) সাবেক সভাপতি ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা এইচএম রেজাউল করিম তুহিন।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সরকার, মুন্সীগঞ্জের খবর সম্পাদক সোহানা তাহমিনা, গ্রামনগর বার্তার প্রকাশক সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, সম্পাদক অলক কুমার মিত্র, লৌহজং প্রেস ক্লাব সহ উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ শোক জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION