1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেন পুলিশ সুপার আল-বেলী আফিফা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেন পুলিশ সুপার আল-বেলী আফিফা

  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৩৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সের মাঠে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও দুপুরের খাবার প্যাকেট বিরিয়ানি তুলে দেন জেলার মানবিক পুলিশ সুপার আল-বেলী আফিফা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (ক্রাইম এন্ড অপস) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শীত বস্ত্র নিতে আসা উপস্থিত তৃতীয় লিঙ্গের সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আল-বেলী আফিফা ফুলেল শুভেচ্ছা জানান। শীতবস্ত্র ও খাবার পেয়ে জেলা পুলিশ সুপার সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তৃতীয় লিঙ্গের মানুষেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION