1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মানিকুল হত‌্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকুল হত‌্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান চালক মানিকুল ইসলাম হত‌্যাকান্ডের প্রধান আসামী সিরাজুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার সিংগীমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সিরাজুল ইসলাম উপজেলার সিংগীমারী এলাকার আছের আহম্মেদ ওরফে কাচ্চুর ছেলে। নিহত মানিকুল ইসলাম একই এলাকার আব্দুর ছাত্তারের পুত্র।
জানা গেছে, গত শুক্রবার দুপুরে ওই উপজেলার রমনীগঞ্চ থেকে মানিকুল ইসলামের মাথা বিহীন দেহ উদ্ধার করে পুলিশ। এর একদিন পর শনিবার দালালপাড়া এলাকা থেকে মাথা, মোবাইল ও হত্যাকান্ডে ব্যবহার করা ছুড়ি উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় আজ মঙ্গলবার ভোরে মানিকুল ইসলাম হত্যাকান্ডের প্রধান আসামী সিরাজুল ইসলামকে সিংগীমারী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মানিকুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়ে।
এ ঘটনায় লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস রিলিজ দিবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের পুত্র বাবুলের একটি ভ্যান চুরি হয়। ওই চুরি ঘটনায় মানিকুল ইসলামকে সন্দেহ করে বাবুলের পুরিবার লোকজন। এ ঘটনার পর থেকে মানিকুল নিখোঁজ হয়। শুক্রবার বিকালে ভুট্টা ক্ষেতে তার মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করেন। এদিকে গত শনিবার সকালে দালালপাড়া এলাকায় একটি বাঁশঝাড়ে ছুড়ি, মোবাইল ও গর্ত দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে গর্ত থেকে মাথা  উদ্ধার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION