1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোনো ভুমি দস্যু চাঁদাবাজদের ঠাই নেই আ.লীগে : এমপি কায়সার - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

কোনো ভুমি দস্যু চাঁদাবাজদের ঠাই নেই আ.লীগে : এমপি কায়সার

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ জন পঠিত

পরিমল বিশ্বাস, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত কে সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার সকালে পিরোজপুর ইউনিয়নে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ সংবর্ধনার আয়োজন করেন।

এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, যারা আওয়ামী লীগের মুজিব কোর্ট পড়ে দলের সাথে বেঈমানি করে তাদের চিহ্নিত করে দূরে রাখা হয়েছে। তরুণ প্রজন্ম ও ত্যাগীদের নিয়ে পূনরায় এই উপজেলাকে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে প্রধানমন্ত্রীকে উপহার দিবো।

গণসংবর্ধনা অনুষ্ঠানে মাদক চাঁদাবাজ ও ভূমিদস্যুদের সতর্ক করে তিনি আরও বলেন, আওয়ামী লীগে কোনো ভূমিদস্যু, চাঁদাবাজ ও মাদক কারবারি এবং সন্ত্রাসীদের জায়গা হবে না। ইতোমধ্যেই তাদের নামের লিষ্ট করা হচ্ছে। হঠাৎ করেই দেখবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিগত ১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁকে আগামী ৫ বছরের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। এখন আমার দায়িত্ব আপনাদেও সুখে শান্তিতে রাখা, অবকাঠামো উন্নয়ন করা। সে লক্ষেই কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ডা: আতিকুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ আহামেদ, পিরোজপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য খোরশেদ ফরাজি, ইউপি সদস্য মোশারফ হোসেন সহ আওয়ামী লীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগ ছাএলীগ সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION