1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের

কলাপাড়ায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২০৭ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার  কলাপাড়া উপজেলার মহিপুর থানার কথিত সাংবাদিক মনির হাওলাদারের স্ত্রীর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাথী আক্তার।
সোমবার বেলা ১২টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের উপস্থিত সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করেন।
সাথী আক্তার বলেন, উপজেলার মহিপুর থানার নজিবপুর গ্রামের গয়েজ উদ্দিন হাওলাদারের ছেলে মনির হাওলাদারের সাথে পাঁচ বছর আগে মুঠোফোনে পরিচয় হয় চট্টগ্রামের মেয়ে সাথীর সাথে। দীর্ঘ দিনের ফোনালাপে মনির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। এরপর তাকে বিয়ের প্রস্তাব দিলে সাথীর পরিবারের সম্মতি না পেয়ে প্রেমের টানে ঘর ছেড়ে বিয়ে না করেই মনির-সাথী দম্পত্তি পরিচয়ে কুয়াকাটা ও আলীপুরে মো. হারুন, সেলিম খানসহ বিভিন্ন বাড়িতে বাসা ভাড়া নিয়ে সংসার করতে থাকে। সাথী বিয়ে করার কথা বললে মনির বিয়ে না করে বিভিন্ন অজুহাতে ঘুরিয়ে ফিরিয়ে পার করে দেয় ৫ বছর।
তিনি আরও বলেন, মনির তার নিজ প্রয়োজনে তার কাছ থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে। তারা একসাথে বসবাস কালে একাধীক নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে কথিত সাংবাদিক মনির। এরপর মনির আমার সাথে প্রতারনা করে অন্যত্র বিয়ে করেছে।
তিনি কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আমার জীবন ধ্বংস করে অর্থ আত্মসাৎ করে প্রানে মেরে ফেলার ভয় দেখালে বাবার বাড়ি চলে যাই। সে শিক্ষাগত যোগ্যতা ছাড়াই নিজেকে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে চারিত্রিক ভাবে হেও প্রতিপন্ন করার হুমকি দিয়ে আসছে।
এরপরেও মনির ক্ষান্ত না হয়ে তার নিজেস্ব লোক দিয়ে পুনরায় সাথীকে বিয়ে করে সংসার করার প্রলোভন দেখায়। তাতে রাজি হলে ২৫ লক্ষ টাকা দিতে হবে এমন শর্ত জুড়ে দেয় সাথীকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION