1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে বখাটে যুবককে গ্রেপ্তার - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফকিরহাটে বখাটে যুবককে গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৫৫ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাট উপজেলার কামটা এলাকায় ফয়সাল মিয়া (২৬) নামে এক মাদকসেবী ও বখাটে যুবকের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়েছে পড়েছে। অবশেষে তাকে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

রোববার কামটা এলাকার লোকজন আটকে রেখে পুলিশের নিকট সোপর্দ করে। ফয়সাল মিয়া কামটা গ্রামের সত্তার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কয়েকটি এলাকায় একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

এদিকে, বিদ্যালয়ে যাতায়াতের সময় শিক্ষার্থীদের নানাভাবে উত্যোক্ত করার অভিযোগে ওই ফয়সালের শাস্তি দাবী করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় জনগন।শিউলি বেগম, সাবিনা বেগম মোঃ মতলুব হোসেন সহ কয়েকজন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় লোকজন জানান, ছাত্রীরা বিদালয়ে যাতায়াতের সময় নানাভাবে উত্যোক্ত করে আসছিল। মাদকসেবী ফয়সালের বিরুদ্ধে ভয়তে কেউ কিছু করার সাহস পেতেন না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি জানান, ফয়সালের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। সে একজন মাদকসেবী বলে এলাকায় পরিচিত।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কাপড় ব্যবসায়ি খাঁন সাইদুজ্জামান জনি (৪৫) কামটায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ওই ফয়সাল তার উপর হামলা করে। এতে জনি গুরুত্বর আহত হন। এ ঘটনায় আহতের ভাই খাঁন রনি বাদি হয়ে স্থানীয় ফয়সাল মিয়াকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেন। ওই মামলার আসামী হিসেবে ফয়সাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার (২২ জানুয়ারি) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION