1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৭৬ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে খুলনা গামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে নীচে পড়ে মাথা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা গেলেন এক বৃদ্ধ।

বৃহস্পতিবার বিকাল সোয়া চারটার সময় নওয়াপাড়া রেলস্টেশনে এ দূর্ঘটনা ঘটে।

রেলওয়ের দায়িত্বরত হাবিলদার মো. এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছাড়ার সময় দৌঁড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নীচে পড়ে যান একজন বৃদ্ধ। নীচেয় পড়লে তার মাথার ওপর দিয়ে ট্রেনটি চলে যাওয়ায় মাথা কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র মারফত জানা যায়, নিহতের নাম শেখ মারুফ হোসেন (৬৬)। তিনি খুলনার টুটপাড়া মেইন রোডের শেখ গোলাম হোসেন ও জয়নাব বেগমের ছেলে।

নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার অনুপ কুমার জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য রেলের জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION