1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে বিদেশী পিস্তল ফেনসিডিলসহ মাদক সম্রাট গ্রেফতার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

জয়পুরহাটে বিদেশী পিস্তল ফেনসিডিলসহ মাদক সম্রাট গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪১১ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন,দুই রাউন্ড গুলি ও ১১৬ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট মনির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মধ্যে রাতে পাঁচবিবি উপজেলার ছোটমানিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মনির ছোটমানিক এলাকার মিজানুর রহমান মিনুর ছেলে।
কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত মনির পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদে গত রাতে তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব।
এসময় তার নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও গরুর গোহাল ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION