1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনা জেলার রূপসা থানার আলিমুদ্দিনের ছেলে মিজান (২৫) ও অজ্ঞাত নারী (৩৫)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনা জেলার রূপসা থানার আলিমুদ্দিনের ছেলে মিজান (২৫) ও অজ্ঞাত নারী (৩৫)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস সাতক্ষীরা যাচ্ছিল। সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং ১৫ জন আহত হন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ওসি আরও বলেন, নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। -রাইজিং বিডি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION