1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে স্কুল শিক্ষার্থীদের বাইসাইকেল ও ড্রেস বিতরণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

ফকিরহাটে স্কুল শিক্ষার্থীদের বাইসাইকেল ও ড্রেস বিতরণ

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৪২ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাট সম্মিলনী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, কেডস্ ও স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
৬ষ্ঠ শ্রেণির নবীন বরণ, অভিভাবক ও সুধী সমাবেশে ৬ষ্ঠ শেণির ১০জন ছাত্রীকে বাাইসাইকেল ও ২৫জন ছাত্র-ছাত্রীকে কেডস্ সহ স্কুল ড্রেস বিতরণ করা হয়।
বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সম্মিলনী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এসব শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও স্কুল ড্রেস তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন বিশ্বাস।
এতে সভাপতিত্ব করে বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি ফকির মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম।
এসময় বিভিন্ন শিক্ষক, এসএমসির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসব শিক্ষার্থী জানান, তারা বাইসাইকেল ও কেডস্ সহ স্কুল ড্রেস পেয়ে খুব খুশি। বিদ্যালয়ে কষ্ট করে পায়ে হেঁটে আসতে হবেনা। বাইসাইকেল চালিয়ে সঠিক সময়ে বিদ্যালয়ে পৌছাতে পারবেন বলে শিক্ষার্থীরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION