1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা উপহার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা উপহার

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে নতুন শিক্ষামন্ত্রী, শিক্ষা মহাপরিচালক সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এ গিয়ে কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস এসব উপহার সামগ্রী তুলে দেন ।
অধ্যক্ষ বটু গোপাল দাস জানান, শেখ হেলাল উদ্দীন এমপির পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কলেজ শাখা-১ এর উপ-পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, কলেজ শাখা-২ এর সহকারী পরিচালক মোহাম্মদ তানভীর হাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি ও মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ শিক্ষাপ্রতিষ্ঠানটির খোঁজখবর নেন এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ কর্তৃক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নামে প্রতিষ্ঠিত কলেজটি দক্ষিণ বাংলার মধ্যে অন্যতম নান্দনিক শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি এ কলেজটির অধ্যক্ষ বটু গোপাল দাস একাধিকবার খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।সৌজন্য সাক্ষাৎকালে শেখ হেলাল উদ্দীন কলেজ ও মাউশি শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION