1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পিকআপসহ মুরগি চোর চক্রের ৫ সদস্য আটক - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

পিকআপসহ মুরগি চোর চক্রের ৫ সদস্য আটক

  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৯২ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : পিকআপসহ মুরগি চোর চক্রের ৫ সদস্য আটক জয়পুরহাটে পিকআপসহ মুরগি চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জানুয়ারি) মধ্যে রাতে সদর উপজেলার পুরানাপৈল বনখুর এলাকায় একটি মুরগির খামারে চুরি করার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার হিচমী পশ্চিম পাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৪৫), পশ্চিম পারুলিয়া গ্রামের জরিপ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৫০), পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের  জব্বার মন্ডলের ছেলে মফিজুল ইসলাম (৪২), দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালপাড়া গ্রামের  আব্দুস  সাত্তারের  ছেলে শহিদুল ইসলাম (৬২), বৈগ্রাম গ্রামের সাত্তার মন্ডলের ছেলে ফারুক হোসেন (৫০)।
ওসি হুমায়ূন কবির জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে খামারে মুরগি চুরি করে আসছিল। উপজেলার পুরানাপৈল বনখুর এলাকায় একটি মুরগির খামারে চোর চক্রের সদস্যরা অবস্থান করছে এমন গোপন তথ্যে অভিযান চালিয়ে চুরির কাজে ব্যবহার করা একটি পিকআপসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION