1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কর্মক্ষেত্রে ভুল হলে ধরিয়ে দিবেন : এমপি বাবুল - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

কর্মক্ষেত্রে ভুল হলে ধরিয়ে দিবেন : এমপি বাবুল

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৭৫ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : ৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য এনামুল হক বাবুলকে বিশাল সংবর্ধণা প্রদান করা হয়েছে।
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শাহ্ হাদীউজ্জামান স্বাধীনতা মঞ্চে এই সংবর্ধণা প্রদান অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। এসনময় বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বিশ্বাস, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।
নবনির্বাচিত সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল তাঁর বক্তব্যে বলেন, ‘যশোর-৪ আসনে সকল প্রকার নিয়োগবাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ। এর সাথে যারা জড়িত থাকবে তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, চলার পথে কাজ করার সময় অনেক ভুলত্রুটি হতে পারে। আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। জনগণের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
এনামুল হক বাবুলকে অভয়নগর উপজেলা আওয়ামী লীগ, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ, সকল অঙ্গ সহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ক্রীড়া সংগঠনসহ শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধণা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION