1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে মাহবুব সমর্থকদের অতর্কিত হামলায় ৭ নৌকার কর্মী জখম - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

পটুয়াখালীতে মাহবুব সমর্থকদের অতর্কিত হামলায় ৭ নৌকার কর্মী জখম

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় নৌকার বিজয়ী এমপির সাথে দেখা করতে যাওয়ার পথে ৭ নৌকার কর্মীরকে কুপিয়ে গুরুতর জখম করেছে মাহাবুবুর রহমানের ঈগল সমর্থকরা। গুরুতর আহত বশির চৌকিদার কে

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ১১৪ পটুয়াখালী ৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর টিয়াখালী ইউনিয়নের নৌকার কর্মী সমর্থকরা তাদের প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানাতে সোমবার সকালে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ১০টার দিকে ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের খোকন প্যাদার বাড়ির কাছে পৌঁছলে ধারালো অস্ত্র নিয়ে ওৎ পেতে থাকা ঈগল সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এতে আহত হন, মোঃ মিজানুর রহমান(৫০) শিপন (৪০) ইদ্রিস প্যাদা (৬৫) শাহাজাদা (২৩) মিজানুর হাং(৪৮)সোহেল(৪২) বশির চৌকিদার (৫৫) । আহতরা সকল পূর্ব টিয়াখালী গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় বশির চৌকিদার কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,টিয়াখালী হাটখোলা বাজার থেকে এমপির সঙ্গে দেখা করতে উপজেলা আওয়ামীলীগ অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেয় নৌকার সমর্থকরা। এসময় টিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব টিয়াখালী গ্রামের খোকন প্যাদার বাড়ি সংলগ্ন এলাকায় পৌছালে টিয়াখালীর ঈগল প্রতীকের সমর্থকরা তাদের ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জখম করে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলি আহমেদ জানান,পূর্ব শত্রুতার জের ধরে ঈগল সমর্থকরা নৌকা সমর্থকদের উপর হামলা চালিয়েছে। ঘটনার পরপরই ঘটনা স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION