1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী-২ আসনে ৮ বারের মতো এমপি হলেন বীর মুক্তিযোদ্ধা  আ.স.ম ফিরোজ - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পটুয়াখালী-২ আসনে ৮ বারের মতো এমপি হলেন বীর মুক্তিযোদ্ধা  আ.স.ম ফিরোজ

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬৭ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী-২ বাউফল আসন থেকে অষ্টমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন আ.লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ১১৪ ভোট কেন্দ্রে ১লাখ ২৪ হাজার ২শত ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী   জাতীয় পাটি প্রার্থী মহসিন হাওলাদার পেয়েছেন ২ হাজার ৯শত ৫১ ভোট।
রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অষ্টমবারের মতো জয়ের প্রতিক্রিয়ায় সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ সাংবাদিকদের বলেন,আমি ৪৫ বছর যাবত আ.লীগের রাজনিতির সাথে জড়িত। এলাকার নেতাকর্মী  ও সাধারন জনগনের ভালোবাসায় অষ্টমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। পরিবারের সাথে বিশী সময় না দিয়ে এলাকার মানুষের জন্য সময় বেশী দিয়ে আসছি। ঢাকায় জরুরী কাজ ছাড়া আমি এলাকার উন্নয়নের জন্য দলীয় নেতা কর্মী ও সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। এলাকার জনগন ভালোবেসে নৌকার বিজয় সুনিশ্চিত করেছে। শেখ হাসিনার উন্নয়ন,জনগনের দোয়া ও ভালোবাসার এই জয়।
বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য  করে বলেন, বিভিন্ন ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকার বিজয় যেমন ছিনিয়ে আনা হয়েছে তেমনি সকলের দায়িত্ব হবে এলকায় শান্তিপূর্ণসহ অবস্থান বজায় রাখা। কোন ধরনের উস্কানিতে যেন বিশূঙ্খলা সূষ্টি না হয় সেদিকে সকলের সর্তক থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION