1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

কোটালীপাড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো- জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা।

এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঘাঘর বাজারে কেক কেটে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ্ব কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা, জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, এইচ এম অহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, আওয়ামীলীগ নেতা- কাজী নাছির উদ্দিন আহমেদ, কবিরুল ইসলাম রুনি, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, যুবলীগ সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও অসংখ্য ছাত্রলীগ কর্মী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION