1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে নতুন বই পায়নি ৬৭টি মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থীরা - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

বাউফলে নতুন বই পায়নি ৬৭টি মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থীরা

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বই উৎসবের দিনে নতুন বই পায়নি বাউফল উপজেলার ৬৭ টি মাদ্রাসার ৮ম শ্রেনির কোমলমতি শিক্ষার্থীরা।
সোমবার বছরের প্রথম দিনে ৬ষ্ঠ, ৭ম ও নবম শ্রেনির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হলেও কোমলমতি ওই সব শিক্ষার্থীদের বই  দেয়া হয়নি।
ফলে অন্যান্য শ্রেনির শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে উঠলেও হাসি ছিল না ৮ম শ্রেনির শিক্ষার্থীদের মুখে। তাদেরকে খালি হাতে  বাড়ি ফিরতে হয়েছে।
কেশবপুর ফজলুল হক ফাজিল মাদরাসার ৮ম শ্রেনির শিক্ষার্থী নাহিদ হোসেন বলেন, ‘নতুন বছরে নতুন বই পাওয়ার আনন্দই আলাদা। বই না পেয়ে আমরা সেই আনন্দ থেকে বঞ্চিত হয়েছি। ইচ্ছা ছিল নতুন বই নিয়ে বাড়ীতে গিয়ে মনোযোগ সহকারে লেখাপড়া শুরু করব। কিন্তু সেটা আর হলো না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক বলেন, ‘সঠিক সময়ে ঠিকাদারেরা অন্যান্য শ্রেনির বই সরবরাহ করলে ও ৮ম শ্রেনির বই আমাদেরকে দিতে পারেনি। তাই ওই শ্রেনির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা সম্ভব হয়নি। আমরাদের চাহিদার ৭ লক্ষ ৮০হাজার ৮৫০খানা বইয়ের মধ্যে ৭লক্ষ ৫০হাজার ৮৫০খানা বই বিতরণ করেছি। অবশিষ্ট অষ্টম শ্রেনির ৩০ হাজার বই হাতে না পাওয়ায় বিতরণ করতে পারিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION