1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে মানুষ শান্তির প্রতীক নৌকায় ভোট দিতে কেন্দ্র যাবে : অধ্যক্ষ ফাতেমা আক্তার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

পটুয়াখালীতে মানুষ শান্তির প্রতীক নৌকায় ভোট দিতে কেন্দ্র যাবে : অধ্যক্ষ ফাতেমা আক্তার

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৯৬ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় নৌকায় ভোট দিলে পদ্মা সেতু, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্রসহ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাই মানুষ শান্তির প্রতীক নৌকায় ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। ৭ জানুয়ারি মানুষ দল বেঁধে ভোটকেন্দ্রে গিয়ে শান্তির প্রতীক বঙ্গবন্ধুর নৌকায় ভোট দেবেন এবং স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের প্রত্যাখ্যান করে যোগ্য জবাব দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে এলাকার মানুষ তাদের সিদ্ধান্ত আমাকে জানিয়েছেন।”
একথা বলেন পটুয়াখালী-৪ আসনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব’র সহধর্মিণী ও কলাপাড়া উপজেলা মহিলা আ’লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।
রবিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪ টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরনজির শাহজাহান শরীফ বাড়ির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,  পটুয়াখালী ৪ আসনে গত ৫ বছরে সন্ত্রাসী বাহিনী মাথা তুলে দাঁড়াতে পারেনি। স্থান পায়নি কোন চাঁদাবাজ। এমপি মহিব কলাপাড়ায় সন্ত্রাসী বাহিনী ও চাঁদাবাজদের কোন স্থান দেয়া না। এ অঞ্চলের শান্তি প্রিয় মানুষ শান্তিতে বসবাস করতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।”
উঠান বৈঠকের সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নৌকার বালিয়াতলী ইউনিয়ন নির্বাচন সভাপতি ও প্যানেল ইউপি চেয়ারম্যান  খালেদ মৃধা, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইমুন রহমান ইসমাইল, ইউপি সদস্য জি.এম মুসা, সীমান্ত সোহেলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও নানা বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION