1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে গোয়াল ঘর ও খড়ের পালায় আগুন - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাউফলে গোয়াল ঘর ও খড়ের পালায় আগুন

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৬০ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল হোসেন তালুকদারের একটি গোয়াল ঘর ও চারটি খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার নিজ তাঁতেরকাঠী গ্রামে ওই ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, ইউপি সদস্য রুবেল তালুকদারের ছোট বড় মিলিয়ে মোট ৫১ টি মহিষ রয়েছে। তিনি ওই মহিষগুলোর খাদ্য হিসেবে প্রায় দুই লাখ টাকার খড় ক্রয় করে বাড়ির সামনে চারটি পালা দিয়ে রেখেছিলেন। শনিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে একটি গোয়াল ঘর ও চারটি খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়।
এ সময় মো. সোহেল নামে এক প্রতিবেশী আগুন দেখে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে একটি গোয়াল ঘর ও চারটি খড়ের পালার সিংহভাগ পুড়ে ছাই হয়ে যায়।
ইউপি সদস্য রুবেল তালুকদার অভিযোগ করেছেন, তাঁর প্রতিপক্ষের লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে এমন ন্যাক্কারজনক কাজ করেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন,‘বিষয়টি তাঁকে কেউ জানাননি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION