1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন এড. নাসির - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

গোপালগঞ্জে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন এড. নাসির

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। সকাল থেকে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও তার পক্ষে অন্যান্য নেতাকর্মীরা।

বিশেষ করে গোপালগঞ্জ -২ আসনে প্রচার-প্রচারণায় মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম ও তার পক্ষে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাচন ঘিরে কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছে।

এদিকে আজ (২৯ শে ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ সদর ২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সেলিম ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার কোষাধ্যক্ষ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি এডভোকেট এম এম নাসির আহমেদ।

গোপালগঞ্জ শহরের মোহাম্মদ পাড়া থেকে চৌরঙ্গী পর্যন্ত বিভিন্ন রাস্তায় ও গলিতে এই গনসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়।

এসময় সেখানে গোপালগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী রিয়াজুল ইসলাম প্রিন্স, যুবলীগ নেতা নির্ঝর সরকার, বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এম,এম সোয়েব আহমেদ সাদ সহ যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণা চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম,এম, নাসির আহমেদ বলেন,গোপালগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি- সাধারণ ভোটাররা এমনটাই বলছেন এবং ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় গোপালগঞ্জ সদর ২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলুল করিম সেলিমকে ৯ম বারের মতো নির্বাচিত করবেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION