1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে ১৩ ককটেলসহ বিদেশি পিস্তলের সন্ধান - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

ফকিরহাটে ১৩ ককটেলসহ বিদেশি পিস্তলের সন্ধান

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৪ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাটের টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকা থেকে ১৩টি ককটেল, একটি বিদেশি পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও একটি পিস্তলের কভার উদ্ধার করেছে র‌্যাব-৬-এর একটি অভিযানিক দল। উদ্ধার করা ককটেলগুলো নিস্ক্রিয় করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে র‌্যাব-৬-এর পরিচালক লেফট্যালেন্ট কর্নেল ফিরোজ কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকায় র‌্যাব-৬-এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৩টি ককটেলসহ আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিততি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

এদিকে রোববার সাড়ে ১১টার দিকে বোমা নিস্ক্রিয় দল টাউন-নওয়াপাড়া এলাকার একটি মাঠে উদ্ধার হওয়া ককটেলগুলো নিস্ক্রিয় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION