1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদেরও শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদেরও শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৭ জন পঠিত

স্টাফ রিপোর্ট : নির্বাচন বানচালের ষড়যন্ত্র যারা করছে তাদেরও শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যদি কেউ নাক গলাতে আসে, আমরা সেটা মেনে নেব না, বাংলাদেশ মানে নাই।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় পারে নাই, মুক্তিযুদ্ধে বিজয় আমরা অর্জন করেছি। আজকে অর্থনেতিক উন্নয়নের বিষয় সেটাও আমরা অর্জন করে তাদের দেখাব, আমরা পারি।

জনসভায় উপস্থিত জনতাকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, আজকে আমার বলার কিছু নাই। আপনারা সব সময় আমাকে ভোট দিয়েছেন। আমার দায়িত্ব তো আপনারাই নিয়েছেন। আমার নির্বাচন তো সব সময় আপনারাই করে দেন। আমি আপনাদের কাছে এসেছি প্রার্থী হিসেবে। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন। আমি সেটাই আপনাদের কাছে আবেদন করি।

এর আগে সকালে টুঙ্গিপাড়ার জনসভায় ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গোপালগঞ্জ-৩ আসন। এ আসন থেকে নির্বাচন করছেন শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION