1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় ৪ সরকারী শিক্ষকের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কলাপাড়ায় ৪ সরকারী শিক্ষকের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ

  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী-৪ আসনে নির্বাচনী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করায় চার জন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ঈগল প্রতীকের উঠান বৈঠকে বক্তব্য দেয়া ও ভোটারদের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকে ভোট দিতে ভয়-ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।
উপজেলার টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান দলীয় কার্যালয়ে লিখিত অভিযোগ করেন । এরপর দলের দপ্তর থেকে সহকারী রিটার্নিং অফিসার, কলাপাড়া কে শুক্রবার সন্ধ্যায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয় ।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে অভিযুক্ত শিক্ষকদের নাম জানা গেছে তারা হলেন, পশ্চিম টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল শিকদার, পূর্ব টিয়াখালী মোল্লা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন, উত্তর টিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু শরীফ এবং উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল শরীফ।
তাদের বিরুদ্ধে ঈগল প্রতীকের উঠান বৈঠক ও পথসভায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বক্তব্য দেয়া সহ বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকের সাধারণ ভোটারদের ভোট না দিতে ভয় ভীতি দেখানোর অভিযোগ দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আলী জানান, সহকারী রিটার্নিং অফিসারের কাছে ৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
কলাপাড়া সহকারীর রিটার্নিং অফিসার ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, সরকারি শিক্ষকদের চাকুরি বিধিমালা ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION