1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১২ বিয়ে করা কোটালিপাড়ার সেই ডালিয়া কারাগারে - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

১২ বিয়ে করা কোটালিপাড়ার সেই ডালিয়া কারাগারে

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৬ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : ডালিয়া বিয়ে করেন, এরপরই কাবিনের টাকার জন্য স্বামীদের করেন নির্যাতন। এভাবেই ১২ বিয়ে করে স্বামীদের কাছ থেকে হাতিয়েছেন কোটি টাকা। এবার সেই স্বামীদের করা মামালায় ডালিয়াকে কারাগারে পাঠিয়েছেন নরসিংদীর জেলা আদালত।

বুধবার দুপুরে নরসিংদী দায়রাজজ আদালতে প্রবাসী স্বামী এনামুলের করা যৌতুকের মামলায় জেলা জজ মারুফা আহমেদের আদালত ডালিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তিনি জামিন শুনানিতে অংশ নিলে দুই পক্ষের যুক্তি তর্ক শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী মামুনুর রশীদ জানান, ’ডালিয়া ১২ টির বেশি বিয়ে করে স্বামীদের বিরুদ্ধে মামলা ও নির্যাতন করে টাকা আদায় করতো। আদালতের নজরে আনলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।’

এটি একটি নতুন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ’পুরুষ নির্যাতনেরও বিচার শুরু হয়েছে বলে জানান তিনি।’

এমন ঘটনায় মামলার বাদী এনামুল হক বলেন, ’ডালিয়া তাঁর কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে, তাঁর প্রবাস জীবনের সকল আয় ডালিয়া হাতিয়ে নিয়েছে।

এছাড়া ডালিয়ার আরেক স্বামী সাবেক সেনা সদস্য আমিনুল ইসলামও সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ’তাঁর মিথ্যা বিয়ে বাণিজ্যের শিকার হয়ে চাকরি হারিয়েছি, পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে ডালিয়ার জন্য। এর উপযুক্ত বিচার দাবি করেন।’

আরেক স্বামী বরিশালে রেজাউল খান বলেন, ’যৌতুকের মামালার ভয় দেখিয়ে তার মোটরসাইকেল বিআরটিতে নিয়ে গিয়ে মালিকানা পরিবর্তন করে নিয়ে গেছে ডালিয়া। জোর করে বিয়ে করে ১০ লাখ টাকা কাবিন লিখেছে, নগদ টাকাও আদায় করেছেন। তিনিও সুষ্ঠু বিচার দাবি করেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION