1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে নৌকা নিয়ে বিতর্কিত মন্তব্য করে আ'লীগ নেতা বহিস্কার - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের গোপালগঞ্জে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত সংসদ হবে জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

পটুয়াখালীতে নৌকা নিয়ে বিতর্কিত মন্তব্য করে আ’লীগ নেতা বহিস্কার

  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : ‘এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা নৌকা’, ‘ভোট কেন্দ্রে আওয়ামী নেতা-কর্মীদের হাত কেটে দেওয়া হবে’-স্বতন্ত্র প্রার্থীর পথসভায় অংশ নিয়ে দলীয় শৃংখলা ভঙ্গের এমন মন্তব্য করায় আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লাকে সাংগঠনিক বিধি মোতাবেক দল থেকে বহিস্কার করা হয়েছে।

রবিবার উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে, যায় জেলা আওয়ামীলীগকে অবহিত ও পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য জেলায় প্রেরন করা হয়েছে।

উপজেলা আওয়মী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে একই দিন নির্বাচনী পথ সভায় দেয়া আনছার মোল্লার উস্কানীমূলক বক্তব্যে জেলা নির্বাচন অনুসন্ধান কমিটি আনছার মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। রবিবার এ আদেশ দেন ১১৪ পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকার নির্বাচন পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আসিফ এলাহী।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি নির্বাচনী এলাকা-১১৪, পটুয়াখালী-৪ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর ঈগল মার্কার পক্ষে বিগত ২১ ডিসেম্বর ২০২৩ মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা ও প্রচারণায় উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। এতদসংক্রান্ত সচিত্র সংবাদ বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আপনার এহেন কার্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(ক) ধারার বিধান লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়। এমতাবস্থায়, বর্ণিত নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎমর্মে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আগামী ২৭ ডিসেম্বর ২০২৩ শনিবার দুপুর ১২.০০ ঘটিকায় স্বশরীরে উপস্থিত হয়ে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য, আনসার উদ্দিন মোল্লা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে পটুয়াখালী-৪ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুব রহমান তালুকদারের অনুসারী। এ ছাড়া তার বিরুদ্ধে রোহিঙ্গাদের নাগরিক সনদ প্রদান করে পাসপোর্ট তৈরীতে সহায়তার অভিযোগ সহ একাধিক ফৌজদারী অপরাধের অভিযোগে মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION