1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে যুব উন্নয়ন কর্মকর্তাসহ ৩ জুয়ারির কারাদন্ড - Bangladesh Khabor
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

বাউফলে যুব উন্নয়ন কর্মকর্তাসহ ৩ জুয়ারির কারাদন্ড

  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রকাশ্যে জুুয়া খেলার অপরাধে যুব উন্নয়ন কর্মকর্তাসহ ৩ জুয়ারির ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালাইয়া বাজার থেকে তাদের আটক করে কারাদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অফিস সুত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাউফল উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এর ধারাবহিকতায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে কালাইয়া বাজারের পুরাতন সিনেমা হলের ভিতর থেকে প্রকাশ্য জুয়া খেলা অবস্থায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো. আব্দুর রাজ্জাক, মো. কবির হোসেন ও সত্যনারায়ন দেবনাথ নামে ৩জুয়ারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আব্দুর রাজ্জাক (৪৮) যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক পদে ভোলা জেলায় কর্মরত আছেন। গ্রেফতারকৃত অপর আসামীদ্বয় মো. কবির হোসেন (৪৫) ও সত্যনারায়ন দেবনাথ (৫৫) পেশায় ব্যবসায়ী।
প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ দ্বারা লংঘন করায় প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, অভিযোগের ভিত্তিতে কালাইয়া সুন্দরী সিনেমা হলের পুরাতন ভবনে অভিযান চালিয়ে ৩জুয়ারীকে গ্রেফতার করে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ দ্বারা লংঘন করায় প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION