1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে নৌকা সমর্থকদের উপর হামলা - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

বাউফলে নৌকা সমর্থকদের উপর হামলা

  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নৌকার সমর্থক মোঃ রেজাউল খান (৫০), অলিউল (২৫), ফেরদাউস মুন্সীকে (২০) কুপিয়ে ও গুলি করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার ৭নং বগা ইউনিয়নের দক্ষিণ সাবুপুরা গ্রামের লাল খানের বাড়ির উত্তর পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বগা ইউনিয়ন আ.লীগ নেতা ও নৌকা মার্কার সমর্থক মোঃ রেজাউল খান অন্যান্য সহযোগীদের নিয়ে একই ইউনিয়নের যাদুরকাঠি হিন্দুপাড়া নৌকা মার্কার একটি উঠান বৈঠক শেষে পার্শ্ববর্তী অসুস্থ বয়স্ক নৌকা মার্কার কর্মী দিলীপ মাস্টারকে দেখতে যান। রাত পৌনে দশটার দিকে রেজাউল খান সহযোগীদের নিয়ে তার বাড়ির উত্তর পাশে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা রেজাউল খানের সহযোগীদের  গতিরোধ করে এলোপাথাড়ি ভাবে গুলি করে এবং কুপিয়ে ও পিটিয়ে রেজাউল খানসহ অন্যান্যদের আহত করে।
আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে রেজাউল খানের অবস্থা আশংকাজনক।
আহতরা বলেন, বাউফল উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে এবং বগা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান ২০/২২জন সহযোগীদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছে ।
বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে একটি শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শুনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে তদন্ত চলছে, এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION