1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মানুষ মেরে, পুলিশ মেরে, গণতন্ত্রের কথা বলে, এটা কোন গণতন্ত্র? : শেখ সেলিম এমপি - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের গোপালগঞ্জে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত সংসদ হবে জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

মানুষ মেরে, পুলিশ মেরে, গণতন্ত্রের কথা বলে, এটা কোন গণতন্ত্র? : শেখ সেলিম এমপি

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : মানুষ মেরে, গাড়ি পুড়িয়ে, পুলিশ মেরে, তারা গণতন্ত্রের কথা বলে, এটা কোন ধরনের গণতন্ত্র? বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বরফা এজিএম স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম এমপি সাধারণ জনগণকে বাংলাদেশের ইতিহাস আবারো স্মরণ করিয়ে দিয়ে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ বাংলাদেশের জন্ম হতো না, আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না। বিএনপি একটি সন্ত্রাসী দল, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি জড়িত ছিলো। সে বেঁচে থাকলে তারও ফাঁসি হতো। আমাদেরকে মেরে ক্ষমতায় আসতে পারবে না। সাধারণ মানুষ আজ ওদের সম্পর্কে বুঝে গেছে। বাংলাদেশের জনগণ আজ ওদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ উন্নয়নে বিশ্বাস করে। তারা আবারো আওয়ামী সরকারকে বিপুল ভোটে নির্বাচিত করে ক্ষমতায় আনবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. সুপারুল আলম টিকের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সহ-সভাপতি এড. আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ আলিমুজ্জামান বিটু, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মারুফ হাসান, সাবেক চেয়ারম্যান মিনা মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উলপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বাবুল) প্রমূখ।

এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খান, সহসভাপতি পপা রায় চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মুশফিকুর রহমান লিটন, শেখ মো. রফিকুল ইসলাম মিটু, এসএম নজরুল, অর্থ বিষয়ক সম্পাদক এড এম এম নাসির আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, এড. মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খান, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সৈয়দ মুরাদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদ রাসেল, মাছুদ রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য গণসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION