1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তফসিল বাতিলসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ  - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তফসিল বাতিলসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ 

  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৭ জন পঠিত
সৈকত রহমান, গাইবান্ধা : প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল, ফ্যাসীবাদী সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের  দাবিতে গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ মিছিল ও  সমাবেশ হয়েছে।
একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে  নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী, পাহাড়ে ছাত্রনেতাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী, বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে মামলা হয়রানি বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি মেনে নেওয়া, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো, সর্বজনীন রেশন চালুসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলার উদ্যোগে আজ রবিবার (১৭ডিসেম্বর) দুপুরে শহরের বিক্ষোভ মিছিল ও ১ নং রেলগেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্লা খোকন এর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারন সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগ গাইবান্ধা জেলার সাধারন সম্পাদক রেবুতি বর্মন, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা কমিটির সদস্য এ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি জেলা কমিটির সদস্য আব্দুল্লাহিল নান্নু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION