1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লৌহজংয়ে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের

লৌহজংয়ে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৭১ জন পঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস আজ। বাঙালীর বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এরই ধারাবাহিকতায় ১৬ই ডিসেম্বরকে স্মরণীয় করে রাখতে

মুন্সিগঞ্জ, লৌহজং উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যদ্বয়ের পরপরই ৩১ বার তোপ ধোনির মধ্য দিয়ে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, লৌহজং থানা পুলিশ, পদ্মা উত্তর থানা পুলিশ, লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এসময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টায় লৌহজং উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন। পায়রা অবমুক্ত। বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লের অনুষ্ঠিত হয়। এতে লৌহজং থানা পুলিশ, আনসার, ফায়ার ব্রিগেডয়ের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া এদিন সকাল ১১.৩০ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক সন্ধ্যায় স্টেজ মাতাতে উপস্থিত হয়েছিলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী প্রতীক হাসান, তানজিন বৃষ্টি সহ দেশের প্রখ্যাত শিল্পীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, এসিল্যান্ড ইলিয়াস শিকদার, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ইমাম হোসেন, ওসি তদন্ত সাইফুল ইসলাম, লৌহজং সরকারি কলেজে প্রিন্সিপাল মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধারাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও লৌহজং উপজেলার সর্বস্তরের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION