1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ছয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৭ জন - Bangladesh Khabor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

ছয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৭ জন

  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ছয় দিনে ২৭৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এরমধ্যে শেষ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২০ জন। নামঞ্জুর হয়েছে ৬২ জনের আপিল আবেদন।

শুক্রবার নির্বাচন কমিশনের আইন শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার পঞ্চম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৪ জন, ৫২টি আবেদন নামঞ্জুর হয়েছে। চারটি আবেদন শুনানি পেন্ডিং রাখা হয়েছিল। আর একটি আপিল আবেদনের বাদী অনুপস্থিত ছিলেন।

বুধবার চতুর্থ দিনে ৯৯ জনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৫ জন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৫২ জনের। আর দুটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার তৃতীয় দিনে ৬১ জন, সোমবার দ্বিতীয় দিনে ৫১ জন এবং রোববার প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। অর্থাৎ গত ছয়দিনে মোট ২৭৭ জনের প্রার্থিতা ফিরিয়ে পান।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। গত ছয়দিনে আপিল আবেদনগুলোর শুনানি সম্পন্ন করেছে ইসি। তবে ইসির রায়ে কেউ সন্তুষ্ট না হলে হাইকোর্টে আপিল করতে পারবেন।

তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১৮ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION